ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই,
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই
বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাইমুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই তেমনি সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও বেস্ট মন্ত্রণালয় হিসেবে পরিচিত করে তুলতে চাই। এজন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ পেয়েছি, এ সৌভাগ্যটা উপলব্ধি করে আমরা পিছনের জঞ্জাল, দুর্নীতির উর্ধ্বে থেকে আমরা আমাদের মন্ত্রণালয়কে ডিসিপ্লিনে আনবো এবং প্রজাতন্ত্রের কর্মচারী আমরা স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করবো।
তিনি আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে মধুমতি মিলনায়তনে দু' দিনব্যাপী 'সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীজনদের নিয়ে পথচলা' মূলভাবনায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সম্মেলন ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা এ কথা বলেন।
উদ্বোধনী সম্মেলনে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিষ্ঠানসমূহ ও সদর কার্যালয়ের উপপরিচালকগন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে। আপনারা বিগত সরকারের সকল ক্ষেত্রে যে ভিন্নতা লক্ষ্য করেছেন এতসব কিছুর ভিন্নতার হওয়াটা আপনাদের গায়ে নিশ্চয়ই এসে লেগেছে। তিনি বলেন, বিগত সরকারের যে অপশাসন, দুর্নীতিতে সমাজ নিষ্পেষিত ছিল যার ফলে জুলাই আন্দোলন তারুণ্যের বিপ্লব ছিলো। ৫ আগস্ট এর আগে যে সকল অপশাসন প্রচলিত ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশ এখন নতুন মূল্যবোধ, নতুন বয়ানের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ,দুস্থ মানুষের সেবা করার যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একাউন্টটিবিলিটি হতে হবে।
এ সম্মেলনে আপনাদের গভীর আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা ভালো ভাবনার জায়গায় পৌঁছবো, আমার প্রত্যাশা আপনাদের কাছে তিনি উল্লেখ করেন।
Rp / Rp
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
Link Copied