ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২৫ রাত ১০:৭

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবেদ আলী শেখ (৫২) ২। রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু ( ৪২ ) ৩। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩) ৪। মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও ৫। উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবেদ আলী শেখকে এবং একই তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় বাংলামোটর এলাকা হতে মমতাজ পারভিন শিমুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। উল্লেখ্য , গ্ৰেফতারকৃত মোঃ আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহন করেছিলো মর্মে স্বীকার করেছে। এছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।

ডিবি সূত্রে আরও জানা যায়, ২৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেফতার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত