ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২৫ রাত ১০:৫১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি'র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকার অজ্ঞাত স্থান দিয়ে ভারত থেকে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদির একটি চালান বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী শহর অভিমূখে যাবে। এ প্রেক্ষিতে, চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকায় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বর্ণিত ট্রাক টার্মিনালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২ জন ব্যক্তি তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ক্যারেট দুটি উদ্ধারপূর্বক তা তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং কাঁচের বোতল দিয়ে তৈরি ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়।

 

জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

Masum / Masum

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত