রাস্তায় কলেজ ছাত্রীর সাথে ইভটিজিং; দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ
কলেজ ছাত্রীর সাথে ইভটিজিংয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রোমান সিকদার (২০) ও ২। শুভ হাওলাদার (২০)।
আজ শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির ডেমরা থানা সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ফেসবুকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে সনাক্ত করা হয়। এ ঘটনায় ইভটিজিং এর শিকার হওয়া কলেজ ছাত্রীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়।
থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর পরই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সাথে জড়িত মোঃ রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেমরা থানা পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে ডিএমপির।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া