গেন্ডারিয়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও ২। মোঃ শাহাদাৎ-উন-নূর (৩৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (০৪ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে কতিপয় ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাৎ কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ সংক্রান্তে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্টু তদন্ত ও ডাকাতি চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক