ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে - ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ রাত ১২:১০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে। তাদের নৈতিক শিক্ষা ও সৃজনশীলতাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হলে দেশ এগিয়ে যাবে।

 

আজ বিকালে সচিবালয়ে উপদেষ্টার সাথে আল-হাইয়াতুল উলিয়ার একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিনিধি দল কওমি মাদ্রাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।

 

এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার কওমি মাদ্রাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তবে একটি সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে এ বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন। সেলক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। এছাড়া, এ সনদ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

 

আল-হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন বসুন্ধরা রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি আরশাদ রাহমানী, বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী ও মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী প্রমূখ।

 

উল্লেখ্য, আল-হাইয়াতুল উলিয়া কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডসমূহের সর্বোচ্চ পরিষদ

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত