দক্ষিণ সিটি কর্পোরেশনের দিনব্যাপী চলমান আন্দোলনে জনদুর্ভোগ
চতুর্থ দিনের মতো আজ(রবিবার) নগর ভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলনে স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যহত হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনানুগ ও দাপ্তরিক করণীয় ঠিক করবে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৮১৩৭/২০২৫ মামলার রায়ের আদেশ প্রাপ্তি, উক্ত আদেশে অত্র মন্ত্রণালয়ের প্রতি কোন নির্দেশনা থাকলে তার প্রতিপালন কিংবা সুনির্দিষ্ট আইনানুগ পদ্ধতি অনুসরণক্রমে এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসন ও আইন মন্ত্রণালয়ের মতামত প্রাপ্তির পর।
এর আগে আলোচিত রায়ের বিষয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উল্লেখ করে এবং ইশরাক হোসেনের শপথ আয়োজন করা থেকে বিরত থাকতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মামুনুর রশিদের একটি লিগ্যাল নোটিশ অত্র বিভাগ কর্তৃক ২৮ এপ্রিল ২০২৫ তারিখে গৃহীত হয়েছে। পরবর্তীতে জনাব মোঃ মামুনুর রশিদ নির্বাচনী মামলা নং ১৫/২০২০ এ প্রদত্ত বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনালের ২৭ মার্চ ২০২৫ তারিখের রায় ও ডিক্রি, এবং নির্বাচন কমিশনের ২৭ এপ্রিল ২০২৫ তারিখের জারিকৃত সংশোধিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট মামলায় ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি এবং প্রতারণামূলক রায় প্রদানের জন্য নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
মহামান্য হাইকোর্টে রীট এবং মামলা বিচারাধীন অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এমন আন্দোলন আদালতের প্রতি অনাস্থা অথবা অবমাননার শামিল। নাগরিক সেবা ব্যহত ও অচলাবস্থা দূর করতে আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি স্থানীয় সরকার বিভাগের উদাত্ত আহ্বান।
উল্লেখ্য যে, গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে সংশোধনী এনে প্রশাসক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১৯ আগস্ট ২০২৪ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অত্র বিভাগ প্রশাসক নিয়োগ দিয়েছে।
সামিগ্রক বিষয়ে নির্বাচন কমিশনের আপীল দায়ের না করার সিদ্ধান্ত, মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৬ ধারা বিবেচনাক্রমে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোন আইনগত জটিলতা আছে কী-না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে স্থানীয় সরকার বিভাগ বিগত ১৫ মে ২০২৫ তারিখে পত্র প্রেরণ করে।
Masum / Masum
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ