ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ২:৭

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সোমবার (১৯ মে) সকালে বৈঠক করতে যাচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এদিন বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১৮ মে) রাতে বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে যে, বিএসইসি চেয়ারম্যান সোমবার পদত্যাগ করতে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কিন্তু বিএসইসি সূত্র বলছে, পদত্যাগের কোনো বিষয়-ই নেই।

সূত্র আরও জানান, গত ১১ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএসইসির চেয়ারম্যানের অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে যে পাঁচ নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান একাই অংশ নেবেন, বিশেষ করে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের একটি সমন্বয় দরকার হয়, এসব সমন্বয়ে কীভাবে করা যায় মূলত অর্থ উপদেষ্টার সঙ্গে সে বিষয়েই আলোচনা করবেন বিএসইসির চেয়ারম্যান,
উল্লেখ্য, গত ১১ মে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজার নিয়ে বৈঠক করা হয়, বৈঠক শেষ সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা দিয়েছেন, সেগুলো হলো- সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রনোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত‍্যকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; এবং বড় ধরনের ঋণ প্রয়েজন এমন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব‍্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেক বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ। সোমবার সকালের বৈঠকে এসব সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Rp / Rp

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"