ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দাবি ভারতের


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ১১:১০

 


জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। শনিবার (২৪ মে) ভারতের জাতীয় আয়োগ সংস্থার (নীতি আয়োগ) সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এ তথ্য জানিয়েছেন। 

নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। তিনি বলেন, বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এখন আমাদের।

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও আরও জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পিত পথেই চলি, তবে আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবো।

আইএমএফের তথ্য অনুযায়ী, সব থেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার, ৩০ লাখ কোটি ডলারের। এরপর রয়েছে চিন, তাদের অর্থনীতি ১৯.২৩ লাখ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি, ৪.৭৮ লাখ কোটি ডলারের। চতুর্থ স্থানে রয়েছে ভারত ও চিন, দুই দেশেরই অর্থনীতি ৪.১৯ লাখ কোটি ডলারের। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, তাদের ৩.৮৪ লাখ কোটি ডলারের অর্থনীতি রয়েছে। ৩.২১ লাখ কোটি ডলারের অর্থনীতি নিয়ে ফ্রান্সের অবস্থান ষষ্ঠ।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলকে ভারতে আইফোন তৈরি না করে আমেরিকাতেই তৈরি করতে বলেছেন। তার শর্ত না মানলে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে ভারতের কী মতামত, এই প্রশ্নের উত্তরে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, ট্যারিফ কী হবে, তা অনিশ্চিত। বর্তমান পরিস্থিতি বিচার করলে আমাদের এখানে আইফোন তৈরি করা সস্তা হবে।

Ahad Hossain / Ahad Hossain

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"