ড. ইউনূসের উপস্থিতিতে বিনিয়োগ বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলন রোববার
বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আলোচিত বিনিয়োগ সম্মেলন শেষে এবার চীনের ১০০ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারীর অংশগ্রহণে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন হচ্ছে ঢাকায়। আগামী ১ জুন রোববার ঢাকার আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথ ভাবে এ সম্মেলন আয়োজন করেছে।
সম্মেলনে দেশের ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ এবং দেশে খাতভিত্তিক বিনিয়োগ সুবিধার বিষয়ে আলোচনার ব্যবস্থা থাকবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ সুবিধা উপস্থাপন এ সম্মেলনের লক্ষ্য।
এছাড়া সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও বাংলাদেশ সফর করবেন। এসময় চীনের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগকারীরা গাজীপুরের কালিয়াকৈরে এলডিসি গ্রুপ পরিদর্শন করবেন।
বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে প্রস্তুতিমূলক সভায় বলেন, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে দু’দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রস্থল।
এ সম্মেলনে চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব ফুডস্টাফস, নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস (সিসিসিএফএন), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব টেক্সাটাইলস (সিসিসিটি), চায়না চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টরসহ (সিআইসিসিপিএস), জ্বালানি, যন্ত্রপাতি উৎপাদন, পরিবহন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, খাদ্য, কৃষিপ্রযুক্তি, বস্ত্র, গৃহসজ্জা ও ভোগ্যপণ্য ইত্যাদি খাতের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।
Ahad Hossain / Ahad Hossain
১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী
আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত