ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে - গভর্নর আহসান এইচ মনসুর


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৬:৪২

আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার বা ৮০০ কোটি থেকে ২ হাজার কোটি ডলার (বাংলাদেশি টাকায় ২ লাখ ১৯ হাজার ৬০০ কোটি থেকে ২ লাখ ৪৪ হাজার কোটি টাকা) পাচার হয়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত বিএফআইইউর বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাচারকৃত অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না জানিয়ে এ সময় আহসান এইচ মনসুর বলেন, এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। এ ছাড়া টাস্কফোর্সেরও ক্ষমতা বাড়ানো হবে।

গভর্নর আরো বলেন, তবে এসব ডকুমেন্টেড করা সময় সাপেক্ষ। তারপরও  বিদেশের মাটিতে বাংলাদেশিদের সম্পদ জব্দ শুরু হয়েছে। আর টাকা ফেরত আনতে ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে। এখন সেই কাজ চলছে বলে জানান তিনি। 

আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলো মার্জার হবে, চলতি বছরের জুলাইয়ের মধ্যেই আমরা এই একীভূতকরণ প্রক্রিয়া শেষ করতে চাই। এই সময়কালে সেখানে টাকা ঢালতে হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় লিকুইডিটি সাপোর্ট দেবে এবং সরকার ক্যাপিটাল ইনজেকশন করবে।”

গভর্নর আশ্বাস দিয়ে বলেন, “আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি গ্রাহক তাদের টাকা ফেরত পাবেন। গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। আমরা চাই সবকটি ব্যাংকের পুঁজিগত সক্ষমতা বাড়ুক, লিকুইডিটি বাড়ুক এবং এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হোক।”

তিনি আরও বলেন, কোনো বিজনেস অ্যাকাউন্ট এখন পর্যন্ত ফ্রিজ করা হয়নি এবং হবেও না, কারণ বাংলাদেশ ব্যাংক চায় না ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।

বিএফআইইউর প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ২০২৩- ২৪ অর্থবছরে রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলো বিএফআইইউতে সর্বমোট ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন বা কার্যক্রম প্রতিবেদন (এসটিআর/এসএআর) দাখিল করেছে। এর আগের বছরের সন্দেহজনক লেনদেন হয়েছিল ১৪ হাজার ১০৬টি। বছর ব্যবধানে যা বেড়েছে ২২.৯৬ শতাংশ।

এর আগে ২০২১-২২ অর্থবছরে এ সংখ্যা ছিল ৮ হাজার ৫৭১টি, ২০২০-২১ অর্থবছরে ছিল ৫ হাজার ২৮০টি এবং ২০১৯-২০ অর্থবছরে ছিল ৩৬৭৫টি।

এটি মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে রিপাের্ট প্রদানকারী সংস্থাসমূহের কর্মকর্তাদের সচেতনতা এবং বিএফআইইউয়ের সত্রিয় ভূমিকা ও কর্মতৎপরতার প্রতিফলন বলে জানান তিনি।

সভায় বিএফআইইউর পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান বলেন, অর্থ পাচার ধরা ও উদ্ধার করা ধারাবাহিক প্রক্রিয়া। এটা চলতেই থাকবে। গত বছরের জুলাই মাসের পর বিএফআইইউর কাজ কয়েক গুণ বেড়ে গেছে। সন্দেহজনক প্রতিবেদন অনেক বেড়েছে। বিভিন্ন সংস্থার প্রতিবেদন পাঠানো চার গুণ বেড়েছে।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী