ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাড়ে চার মাসে এনআইডি সংশোধনে পাঁচ লাখ আবেদন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭-৫-২০২৫ রাত ৮:১৬

গত চার মাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে পাঁচ লাখ আবেদন করেছে সেবা গ্রহীতারা। এই সময়ে এনআইডির আবেদন নিষ্পত্তি হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার। বর্তমানে তিন লাখের বেশি আবেদন সংশোধনীর অপেক্ষায় আছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২৭ মে) বিষয়টি জানা গেছে।

গত ১ জানুয়ারি পর্যন্ত, ক্র্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত, তিন লাখ ৭৮ হাজার ৮৩৬টি আবেদন ছিল। এই সময়ে নতুন করে জমা পড়েছে পাঁচ লাখ এক হাজার ৯৫৪টি আবেদন। গত সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ১৯৭টি আবেদন।

বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার ৫৯৩টি। নির্বাচন কমিশন জটিলতার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে। সবচেয়ে বেশি আবেদন ঝুলে গ ক্যাটাগরিতে, এক লাখ ৪০ হাজার ৩১৬টি। এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে কম আবেদন ঝুলে আছে ক-১ ক্যাটাগরিতে, দুই হাজার ২৮টি। ইসির সার্ভারে প্রায় ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন। সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি দ্রুত সব নিষ্পত্তি হয়ে যাবে।

এ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে। অনেকেই যেমন ভুলটা সংশোধন করতে আবেদন করেন। কেউ কেউ আবার অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের আবেদন করেন। কাজেই যাচাই বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয়। এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আশা করি।

Ahad Hossain / Ahad Hossain

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী