ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইতিহাসের সাক্ষী ২৫০ বছরের প্রাচীন বালিয়াটি জমিদার বাড়ি


মানিকগঞ্জের সাটুরিয়া সদর থেকে ৫০০ গজ দূরে বালিয়াটি গ্রাম। এই গ্রামেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুউচ্চ সাতটি প্রাসাদ যা বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত। উনিশ শতকে নির্মিত এসব প্রাসাদে আছে দুইশত বছরের পুরনো সব জিনিস।

জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার গোবিন্দরাম সাহা। তিনি ছিলেন আঠারো শতকের মাঝামাঝি সময়ের এক বড় মাপের লবণ ব্যাবসায়ী। তিনি চার ছেলেকে রেখে প্রায়াত হন। ধারণা করা হয় তার ছেলেরা বিভিন্ন সময়ে নির্মাণ করেছে প্রাসাদ গুলো। 

এই প্রাসাদ ৫ দশমি ৮৮ একর জমির ওপর নির্মিত। এর ভেতরে রয়েছে দুই শতাধিক কক্ষবিশিষ্ট সাতটি ভবন। সামনের দিকে আছে চারটি পেছনের দিকে তিনটি পাশের পেছনে রয়েছে আনন্দমহল। এর উত্তর দিকে সাত ঘাটলা পুকুর। পুরো অংশের চারিদিক সীমানাপ্রাচীরে ঘেরা দক্ষিণ প্রাচীরে পাশাপাশি একই ধরনের চারটি খিলান দরজা প্রতিটি দরজার ওপর একটি করে সিংহের মুর্তি। 

স্থাপনাগুলোর আকর্ষণীয় দিক হলো সারিবদ্ধ বিশাল আকৃতির করিনথিয়ান থাম, লোহার বিম, ঢালাই লোহার পেঁচানো সিড়ি, জানালায় রঙিন কাচ, কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না, কারুকার্যখচিত দেয়াল ও মেঝেতে ঝাড়বাতি। 

পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটির দোতলার একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। এই জাদুঘরের নিচের তলায় রয়েছে ১৫ টি লোহার সিন্দুক। এসব সিন্দুকে মূল্যবান দ্রব্য রাখতেন জমিদাররা। জাদুঘরের দুতলায় উঠলেই চোখে পড়ে কারুকার্যমন্ডিত রংমহল।বিশাল হলরুমসহ ওই রংমহলের সঙ্গে আরও পাঁচটি কক্ষ। রংমহল এবং ওই সব কক্ষে শোভা পাচ্ছে জমিদারদের ব্যবহৃত হারিকেন, হ্যাঁজাক বাতি, গ্রামোফোন বাক্স, ক্যাশ বাক্স, নামফলক, বদনা, ঝুলন্ত প্রদীপ, ঝাড়বাতি, পূজার আসন, পাথরের ছাইদানি, দেয়াল আয়না, কাঠের সিন্দুক, শ্বেতপাথরের গরু, কাঠের আলমারি, ফুলদানি, চেয়ার, আলনা পালল্কসহ সংগ্রহীত বিভিন্ন প্রাচীন নিদর্শন।

বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। রোববার ছাড়া পাঁচ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘর খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর ২টা পর্যন্ত। প্রবেশ মূল্য ৩০ টাকা পাঁচ বছরের কম বয়সীরা টিকিট ছাড়াই প্রবেশ করতে পারে।

Masum / Masum

কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে .... স্বাস্থ্যমন্ত্রী

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী