ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে বিএনপি - ডা: প্রিয়াঙ্কা


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ১১:৫৬

শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের আলোচিত প্রার্থী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা ত্যাগ শিকার করেছেন, সে সকল নেতাকর্মীদের মূল্যায়ন করবে শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১৩ জুন রাতে তার শেরপুর শহরের শিংপাড়াস্থ বাসভবনে নেতাকর্মীদের দেয়া ফুলেল শুভেচছাশেষে সংক্ষিপ্ত ভাষনে এসব কথা বলেন।

সদ্য ঘোষিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে একমাত্র নারী নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় তাকে শেরপুর সদরসহ জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। 

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব প্রফেসর মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বলসহ আরো অনেকে।

Masum / Masum

সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন রাশেদ খান: ‘দৈনিক সমাবেশ’ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর -- আখতার হোসেন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র‍্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন

শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা

বিএনপির দুই নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা