উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাজধানীর শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হলো বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের প্রতিনিধিদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি।
“গাছ লাগাই,প্রাণ বাঁচাই সবুজে গড়ি আগামী” এই স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার মানুষ,স্বেচ্ছাসেবক,থানা প্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা।বৃক্ষ মেলায় প্রদর্শিত হয় দেশীয় ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা।স্থানীয় নার্সারি ও পরিবেশ সংগঠনগুলোর অংশগ্রহণে মেলা হয়ে ওঠে বৈচিত্র্যময় ও সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম।
অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে থানা প্রতিনিধিদের মাঝে চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সভাপতিত্ব করেন
উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম প্রিন্স।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ।আমরা চাই প্রতিটি থানা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”
ইঞ্জি: ইসমাঈল হোসেন পাটওয়ারী ও মান্নান তালুকদার মাহিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে।এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক