ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম -- রুহুল কবির রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৭:৬

শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতদের গ্রাম ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ জুলাই) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, এটি শুধু একটি প্রজ্বলন নয়, আজকের মোমবাতি প্রজ্বলন আগামী দিনে গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মিনার, অধিকার প্রতিষ্ঠার মিনার। 

তিনি আরও বলেন, আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন ওই গ্রাম ডাকাতদের গ্রাম। হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম। অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বায়ান্ন, ঊনসত্তরের বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে বইছে শান্তির সুবাতাস।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা বলেছিল, বাঁধা দিলে সব বন্ধ হয়ে যাবে। আমার সবকিছু দিয়ে ছাত্রদের স্তব্ধ করে দেব। এতো কিছুর থাকার পরেও গণতন্ত্রের জন্য ছাত্রদের যে সংগ্রাম, তাকে শেখ হাসিনা তা ঠেকাতে পারেনি। 

তিনি বলেন, আজকের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের ৩৬ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হলো।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম, খুন হয়েছেন। তারা নব্বই, আশির দশকে যে ভূমিকা পালন করেছে- সেভাবে তারা চব্বিশের গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছেন। 

Rp / Masum

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র‍্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন

শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা

বিএনপির দুই নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল

শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন