ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ০৩ একর জায়গা উদ্ধার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩-৭-২০২৫ দুপুর ২:৩১

ঢাকায় মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ০৩ একর জায়গা উদ্ধার করা হয়।

আজ (০২) জুলাই সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাঁধ এলাকার ভূমি উপর থেকে অবৈধ স্থাপনা অপসারনের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে মিরপুর বেড়ীবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ৩ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এছাড়া, অভিযানের পাশাপাশি মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকা হতে কচুরিপানা পরিষ্কারকরণের কাজ চলমান রয়েছে।

Rp / Rp

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা