ইবি গুচ্ছ পদ্ধতির পরীক্ষাতে অংশগ্রহণ করবে না
গুচ্ছ পদ্ধতি ছেড়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার (২৯ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের ১২৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রুটিন এজেন্ডা, নানা সমস্যা, সান্ধ্যকালীন আইন পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সকালে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। এতে গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পূর্বেই শিক্ষক সমিতি গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের প্রতি সন্মান জানিয়ে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া সমর্থন করেন। একাডেমিক কাউন্সিলে সকলের সম্মতিক্রমে গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থান নিলেও পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে। এদিকে ২০২২-২৩ শিক্ষবর্ষে সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরে রাষ্ট্রপতির আদেশের পর ফের গুচ্ছে অংশ নেয় ইবি।
Masum / Masum
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে
শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ