ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

টয়লেটসহ ট্রাফিক বক্স, বাজেট ১০ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ১:২৮

ঢাকা শহরে টয়লেটসহ ট্রাফিক বক্স করে দেবে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এজন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি'র ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সুধী সমাবেশ ও আলোচনা সভায় এ কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি মিলে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা পুলিশকে ডাকা মাত্রই পেয়ে যাই। ডিএমপি ও ডিএনসিসি যদি একসঙ্গে কাজ করতে পারি, ঢাকা শহরে একটি সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তুলতে পারব। আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে নিয়ে আমরা ফার্মগেটে  একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছিলাম। সেই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে পারেনি। পুলিশ ইচ্ছে করলে এবং আমরা একসঙ্গে কাজ করলে এই শহরের সব কিছু সম্ভব, যার প্রমাণ সেই ফুটওভার ব্রিজ। আমরা পুলিশের সঙ্গে অনেক কাজ করেছি। যেটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

তিনি বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ শুরু করতে যাচ্ছি। সেটি হলো অন স্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতির। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা শুরু হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, আমি বলতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এলাকায় আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেব। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেব।

নতুন গাড়ি রেজিস্ট্রেশনের বিষয় মেয়র বলেন, নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতে হলে পুরোনো গাড়ি জমা দিতে হবে। এছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। এই ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এতো গাড়ি কোথায় জায়গা দেব। ঢাকায় শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে।

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী