ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন, রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন, তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি, এসব মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে আনা হচ্ছে।
শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন, ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন, ঢাকার এক বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে, তাকে ঝিনাইদহে আনা হচ্ছে, শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া