ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্কুল-কলেজ পরিচালনাপর্ষদ গঠনে নতুন বিধি


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৩:৪০

দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর পরিচালনাপর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি সংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করেছে সরকার। সেইসঙ্গে কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।

নতুন এ প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে।

কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবে। এতে সদস্যসচিব হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

Rp / Rp

“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ 

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী   ববি হাজ্জাজ 

বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন