নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার আজ দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়নসহ জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে ডেনমার্কের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। এসময় নৌপরিবহন উপদেষ্টা জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
নৌপরিবহন উপদেষ্টা পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইএমও কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং সমুদ্র দূষণ রোধে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আসন্ন (২০২৬-২৭ মেয়াদে) ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের নির্বাচনে ক্যাটাগরি ‘সি’-এর সদস্য হিসেবে বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছে উল্লেখ করে উপদেষ্টা নির্বাচনে বাংলাদেশের পক্ষে নরওয়ের সমর্থন কামনা করেন। তিনি আইএমও ভুক্ত সকল সদস্য রাষ্ট্রের মেরিটাইম সেক্টরের উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন । এ বিষয়ে ডেনিশ রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ডেনমার্কের পক্ষেও আইএমও নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করেন। জবাবে উপদেষ্টা ডেনমার্কের প্রতি বাংলাদেশের অকুন্ঠ সমর্থন থাকবে মর্মে রাষ্ট্রদূতকে জানান।
নৌপরিবহন উপদেষ্টা টেকসই সামুদ্রিক উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আইএমও’র কার্বনমুক্ত ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা জানান।
বৈঠকে গত এক বছরে অন্তর্বর্তী সরকার শ্রম সংস্কার কমিশন গঠন, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (এনটিসিসি) পুনর্গঠন এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ডেনিশ রাষ্ট্রদূতকে অবহিত করেন। আইএলও এর মানদণ্ড অনুযায়ী সরকার চলতি বছরের মধ্যেই বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধন সম্পন্ন করবে। এই আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উপদেষ্টা উল্লেখ করেন।
সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Ahad Hossain / Ahad Hossain
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ