ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

গোয়ালন্দে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরল রনি


সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি photo সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৪ বিকাল ৫:১৪
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে জমিদার ব্রিজ  এলাকায় একদিনে একই স্থানে  তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে আকবর মল্লিক ( ৪৮) নামে এক বাইসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। ও হাসপাতালে নেওয়ার পর রনি মন্ডল (৩০) নামে তিনিও মৃত্যুবরণ করেন । এ ছাড়া গুরুতর আহত হন রনির স্ত্রীসহ বেশ কয়েক জন। 
 
শুক্রবার (২ ফেব্রুয়ারি)১টা ৩০মিনিট থেকে সন্ধ্যার পর্যন্ত  তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে স্পিডব্রেকারের  দাবিতে স্থানীয়ও এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে গাছের খন্ড ফেলে আনুমানিক  দুই ঘণ্টা মহাসড়ক  অবরোধ করে রাখে। সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ গতিরোধকের কাজ শুরু করলে এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে মহাসড়কের তিনটি স্থানে অবরোধকারীর কিছু লোক তিন চারটি গাড়ির গ্লাস ভাঙচুর করে।
 
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার গোয়ালন্দ রেলগেট এলাকার আজাদ মন্ডলের ছেলে রনি মন্ডল (৩০)ও তার স্ত্রী শিল্পী বেগমকে  (২৭) নিয়ে মোটরসাইকেলে করে গোধূলি পার্কের উদ্দেশ্যে  ঘুরতে বের হন। বিকেল সোয়া ৫টার দিকে সেখান থেকে ফেরার পথে বেড়িবাঁধ সড়ক থেকে গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে । এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী এসডি পরিবহনের  সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে দুইজন পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যা সাতটার দিকে রনি মন্ডল মৃতবরণ করেন । এবং তার স্ত্রী শিল্পী বেগম  ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে  চিকিৎসাধীন রয়েছেন। 
 
এদিকে মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের সাথে আটকে গেলে প্রায় এক কিলো মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে স্পিডব্রেকারের  দাবিতে মহাসড়কে গাছের খন্ড ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।বিক্ষোপের  কারণে  মহাসড়কের দুই পাশে ৪-৫ কিলোমিটার যানজট তৈরি হয়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকিত সরকার, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে আসেন। ৭টার দিকে সওজ -এর লোকজন গতিরোধকের কাজ শুরু করলে অবরোধ তুলে নেন  এলাকাবাসী। তবে কিছু বিক্ষোপকারী  লোক মহাসড়কে থাকা এমএম পরিবহন, হানিফ পরিবহনসহ তিন চারটি  যাত্রীবাহী বাসের সামনের কাচ ভাঙচুর করে।
 

Masum / Masum

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত