৮৩ নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিলো ইসি
নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৮৩ জনকে নিয়োগ দেওয়া হয়। ইসি জানায়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে ৮৩ জনকে নবম গ্রেডে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশক্রমে তাকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকার/কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ের উপর বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের সময়কাল বাড়াতে বা কমাতে পারবে; অথবা প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ বুনিয়াদি প্রশিক্ষণের পূর্বে বা পরে তাকে অন্য যেকোনো প্রশিক্ষণের জন্য মনোনীত করতে পারবে।
বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও কর্তৃপক্ষের অভিপ্রায় অনুযায়ী তাকে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এছাড়া, ‘উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তা' পদে যোগদানের তারিখ হতে ২ বছর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তাকে চাকরি হতে অপসারণ করা যাবে।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল