ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, ‘সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-২-২০২৪ রাত ২:১৯

বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। রোববার সকালে ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার সন্ধ্যায় (সন্ধ্যা ৬টা) বিষয়টি নিশ্চিত করলেও তখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে অবশ্য রাত ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানায় মন্ত্রণালয়।

শেখ হাসিনাকে লেখা চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি। আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে জানাচ্ছি, আমরা আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন‌্যান‌্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে আগ্রহী।’

বাইডেন ব‌লেন, ‘আমা‌দের দীর্ঘদি‌নের সাফল‌্যমণ্ডিত ইতিহাস র‌য়ে‌ছে এবং অনেক সমস‌্যা সমাধা‌নে অতীতে একস‌ঙ্গে কাজ ক‌রে‌ছি। দুই দে‌শের জনগ‌ণের বন্ধন আমা‌দের সম্প‌র্কের মূল ভিত্তি।’

বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, ‘বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে মা‌র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের জন্য দেশটির স‌ঙ্গে কাজ কর‌তে চাই।’

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী