গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে ১৬১ জন জনবল নিয়োগের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ও কার্যাদেশ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের নাম ব্যবহার করে “গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান” শিরোনামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এই ভুয়া পত্রে ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ২৫,০০,০০০,০৫৬,৩৫,০০৩,২২-০৫৪ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। উক্ত ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশে উল্লেখ করা হয়েছে যে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বর ০০৫৩৩০১২৬৬১, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, তোপখানা রোড শাখায় নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন প্রদান করা হবে।
প্রতারক চক্র এই ভুয়া পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদ-এর নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বাস্তবে তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) পদে কর্মরত আছেন।
স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নিয়োগপত্র ও কার্যাদেশ তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
অতএব, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
Rp / Rp
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
Link Copied