ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ রাত ১১:৮

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩ শিরোনামে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে । ২০২৬ সনে হজযাত্রী প্রতি বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ)এর খরচ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২ এর খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এর খরচ চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আজ বিকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ ঘোষণা করেন।

 

সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ) এর হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এছাড়া, এ প্যাকেজের হজযাত্রীদের জন্য এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁদের তাঁবুর অবস্থান হবে জোন-২ তে এবং মিনা-আরাফায় 'ডি প্লাস' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।

 

অন্যদিকে, হজ প্যাকেজ-২ এর হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে এক দশমিক দুই কিলোমিটার হতে এক দশমিক আট কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এ প্যাকেজের হজযাত্রীদের জন্য এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া, এই প্যাকেজের হজযাত্রীরা মিনায় জোন-২ এ তাঁবুতে অবস্থান করবেন এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।

 

সরকারি মাধ্যমে ২০২৬ সনের হজে নতুন সংযোজন হজ প্যাকেজ-৩। এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে এই প্যাকেজে। এছাড়া, মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে এই প্যাকেজে।

 

উল্লেখ্য, হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এর হজযাত্রীরানির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করতে পারবেন। সাধারণত সৌদি আরবে হজযাত্রীদের অবস্থানকাল হবে ৩৫ হতে ৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ২২ হতে ৩০ দিন।

 

বেসরকারি হজ এজেন্সিসমূহের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

 

২০২৬ সালের হজে কোরবানির টাকা আবশ্যিকভাবে নুসুক মাসার প্লাটফর্মে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একারণে কোরবানি বাবদ ৭২০ সৌদি রিয়ালের সমপরিমাণ ২৩ হাজার ৬৫২ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খাবার বাবদ কোনো টাকা প্যাকেজে ধরা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল হিসেবে প্রয়োজনীয় অর্থ সাথে নিতে বলেছে সরকার।

 

এর আগে ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে হজ প্যাকেজ ও গাইড লাইন ২০২৬ অনুমোদন দেয়া হয়।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সনের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছরের ২৭ জুলাই হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এবং সেৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ খ্রি. হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি ২০২৬ সনের হজে গমন করতে পারবেন।

 

এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Masum / Masum

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ