গ্রামীণ ফোন লি:, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লি: কর্তৃক বাৎসরিক লভ্যাংশের মোট ৮৮কোটি ৬৯ লক্ষ ৩৪ হাজার ৩৫৯ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান---- উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে গ্রামীণ ফোন লি:, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লি: কর্তৃক বাৎসরিক লভ্যাংশের মোট ৮৮কোটি ৬৯ লক্ষ ৩৪ হাজার ৩৫৯ টাকার চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তন্মধ্যে গ্রামীণ ফোন লি: এর ৬৮কোটি ৮০লক্ষ ৬১ হাজার ৫১৫ টাকার চেক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর ১৫ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৭৫৭ টাকা এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লি: এর ০৩ কোটি ৯ লক্ষ ৪২ হাজার ০৮৬ টাকার চেক।
উপদেষ্টা আজ রবিবার বিকালে তার দপ্তরে এ ৩টি প্রতিষ্ঠান ( গ্রামীণ ফোন লি:, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ইডোকো বাংলাদেশ) কর্তৃক প্রদানকৃত চেক গ্রহন করেন।
৩টি প্রতিষ্ঠানের প্রদানকৃত অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। এছাড়াও দুস্থ শ্রমিক, মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায়ও এ অর্থ খরচ করা হবে।
চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনির হোসেন খান এবং গ্রামীণ ফোন লি:, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লি: এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Masum / Masum
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী