পুলিশ সদস্যদের বাসস্থান, কর্মপরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে - স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)-এর পাঁচটি (আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা) থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ডিএমপি'র আওতাধীন মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে ২৫ টি থানা নিজস্ব ভবনে ও বাকি ২৫টি থানা ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া বাসায় স্থাপিত থানাগুলোর কর্মপরিবেশ বিশেষ করে বাসস্থান নিম্নমানের ও সংকীর্ণ জায়গায় অবস্থিত। সেজন্য দ্রুত এসব থানা নিজস্ব ভবনে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এ প্রয়াস। তিনি বলেন, আমরা খুব শিগগিরই আরো তিনটি থানার (শাহবাগ, মুগদা ও ভাটারা) নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো বলে আশা করছি। ডিএমপি'র ৫০টি থানার কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। তিনি বলেন, ফ্যাসিস্টের দোসর সে মহল চেষ্টা চলাচ্ছে এ উৎসবটা যেন ভালোভাবে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তাদের এ চক্রান্ত কখনো সফল হবে না। উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, "দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ" প্রকল্পের আওতায় উপরোল্লিখিত থানা ভবনসমূহ নির্মিত হচ্ছে। এক হাজার ৬২৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে ১০৭টি জরাজীর্ণ থানা ভবনে নতুন ভবন নির্মাণ করে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৪ হতে জুন ২০২৭ পর্যন্ত এবং বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ।
Rp / Rp
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী