শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদেরকে মানবিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন -উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদেরকে মানবিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার আহবানও জানান তিনি। তিনি পূজা মন্দিরে অংশগ্রহণকারী ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের ধর্মীয় উৎসব পালন শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা তার খোঁজ নিলে ভক্তরা বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূজা পালন করতে পারছি।
তিনি আজ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দূর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন।
তিনি বক্তব্যে বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে "সহায়তা ডেস্ক" চালু করা হয়েছে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭জন সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।
জরুরী প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি হটলাইন নাম্বার ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১০৯ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে।
এছাড়াও সরাসরি কন্ট্রোলরুমের নাম্বার চালু রয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার :
১০৮১ ৮২১১৭৬৩,
০১৯২০ ৯৫০১৫২,
০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১ চালু থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তথ্য সরবরাহের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে নাগরিকদের সহযোগী ভূমিকা পালনের আহবান জানান উপদেষ্টা ।
শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজে সকল ধর্ম বর্ণ গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন সকল ধর্ম বর্ণ গোত্রের আমাদের সকলের একসাথে বসবাস। তিনি বলেন, সকলে মিলে এ দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো, একসাথে বসবাস করবো এই হোক আমাদের অঙ্গীকার।
ঢাকেশ্বরী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।
Masum / Masum
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ