ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

দৌলতদিয়া টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে বিআইডব্লিউটিএ


সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি photo সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৪ বিকাল ৬:৩৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বিআইডব্লিউটিএ ট্রাক টার্মিনালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সোমবার পাশেই ফেব্রুয়ারি সকাল ১২ টা থেকে বিকেল পর্যন্ত অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলে।অভিযান কালের ট্রাক টার্মিনালে ছোট বড় ৫০ টি দোকান ঘর ভেঁকু দিয়ে ভেঙে দেওয়া হয়।
 
স্থানীয়রা জানান, বিআইডব্লিউটিএ টার্মিনালে জায়গা দখল করে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা তৈরি করে সেগুলো ভাড়া দিয়ে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।গাড়ি পার্কিংয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা । বিআইডব্লিউটিএ এর কতৃপক্ষ থেকে উচ্ছেদের জন্য বারবার নোটিশ দিলেও তাতে কোন কাজ হচ্ছিল না। সেই নোটিশের তোয়াক্কা না করেই একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল টার্মিনালের জায়গা দখল করে এমতাবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক্সিউকেটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসান মারুফ এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরিচা অঞ্চলের বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান, বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো.মকবুল হোসেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণ চন্দ্র বিশ্বাস,ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সি বি এ বিআইডব্লিউএর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এখন যেন দোকান ভেঙ্গে না দেয় আর কিছু দিন যেন দোকানদারের সময় দেন এমন দাবি করেন কর্তৃপক্ষের কাছে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, , দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীবৃন্দ। 
 
আরিচা অঞ্চলের বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান বলেন,অবৈধ স্থাপনা উচ্ছেদে ছোট বড় ৫০ টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।

Masum / Masum

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত