নভেম্বরের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্যাপনের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরা, খাত সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা এবং প্রাণিসম্পদ উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫ সালে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ” উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, এর বহুমুখী গুরুত্ব তুলে ধরা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়কে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ” হিসেবে উদ্যাপনের জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে।
এই সিদ্ধান্ত প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং এ খাতে কর্মরত উদ্যোক্তা, খামারি, গবেষক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্ত্রণালয় আশা করছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর আওতায় প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী, অর্থকরী ও দৃষ্টিনন্দন প্রাণীর প্রদর্শন এবং বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী প্রাণিজ খাদ্যের উপস্থাপন করা হবে। পাশাপাশি, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রাণিসম্পদ পদক ২০২৫” (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) প্রদান করা হবে।
এই আয়োজনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে জনগণের সামনে উপস্থাপন, খামারিদের উৎসাহ প্রদান এবং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে এ খাতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছে।
Rp / Rp
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী