মিরপুর শিয়াল বাড়িতে আগুনে ১৬ জনের মৃত্যু
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাঁচতলা একটি ভবন, আগুনে পুড়ে গেছে একাধিক পোশাক কারখানা ও একটি প্রিন্টিং ফ্যাক্টরি।
এ আগুনে অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ভবনের তিন ও চার তলায় অবস্থিত ছিল ‘আর এন ফ্যাশন’ নামে একটি গার্মেন্টস,
সেখানেই কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন নাজমুল ইসলাম এক বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল আগুন লাগার সময় ভবনের চারতলায় ছিলেন
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ভয়াবহ সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি চারতলায় কাজ করছিলাম হঠাৎ একটা শব্দ শুনতে পাই, জানালা খুলে দেখি সামনের কেমিকেল আর ওয়াস ফ্যাক্টরির মাঝখান দিয়ে আগুন বের হচ্ছে আগুন আমাদের দিকেই ছুটে আসছে নিচে নামার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, চারতলায় আমরা আটকে পড়েছিলাম পরে ভবনের পেছনের দিকের জানালা ভেঙে এক ব্যক্তি তাদের সাতজনকে বের করে আনেন আমরা পাশের টিনশেডের ওপর লাফ দেই কোনোমতে বাঁচতে পেরেছি তবে তিনতলার কেউ বের হতে পেরেছে কিনা জানি না।
ভবনটি ছিল পাঁচতলা প্রতিটি ফ্লোরে আনুমানিক ১৫ থেকে ২০ জন করে কর্মী কাজ করতেন পাঁচতলার কর্মীরা সবাই বের হতে পেরেছেন বলে জানা গেলেও তিনতলার অনেকের খোঁজ এখনো মেলেনি।
তিনি আরও জানান, দোতলায় ছিল ‘স্মার্ট প্রিন্টিং’ নামে একটি টি-শার্ট প্রিন্ট ফ্যাক্টরি, যেখানে ছয়জন কর্মী ছিলেন সেদিন তাদের ছুটি থাকায় সবাই নিরাপদে ছিলেন ভবনের নিচতলা ছিল খালি।
‘আর এন ফ্যাশন’ গার্মেন্টসের মালিক রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম তাদের নামের অক্ষর নিয়েই গার্মেন্টসটির নামকরণ করা হয়েছে। গেঞ্জি তৈরির কাজ করা হতো এ ফ্যাক্টরিতে পাঁচতলায় ছিল আরেকটি গার্মেন্টস ‘বিসমিল্লাহ ফ্যাশন’, যার মালিক রাজীব।
নাজমুল জানান, তিন নম্বর সড়কের ওই ভবনের হোল্ডিং নম্বর ৪১। চারতলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকটি তলা তৈরি করা হয়েছিল, ভবনের মাঝখানে ছিল একটি মাত্র সিঁড়ি—যা দিয়ে কর্মীদের ওঠানামা করতে হতো,
আগুনে বিধ্বস্ত ভবনটিতে এখনো ছড়িয়ে আছে পোড়া কাপড়, ভাঙা মেশিন আর অজানা আতঙ্কের গন্ধ
বেঁচে ফেরা নাজমুলের চোখে এখনো সেই আগুনের লেলিহান শিখা ভাসে, আমরা যারা বের হতে পেরেছি, শুধু আল্লাহর রহমতেই বেঁচে গেছি।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ‘গার্মেন্টস অংশ থেকে মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে, একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন তবে ফায়ার সার্ভিসের কেউ আহত হননি।
তিনি বলেন, মরদেহগুলোর অবস্থা এমন যে, চেহারা দেখে বা অন্য কোনোভাবে শনাক্ত করা সম্ভব নয়, ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় নিশ্চিত করা যাবে না।
Masum / Masum
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন
সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়