সরকারের শক্ত অবস্থান থাকা উচিত, যেন জনবহুল এলাকায় আর কোনো রাসায়নিকের গুদাম না থাকে
মিরপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বুধবার দুপুরে
অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জনবহুল এলাকায় রাসায়নিকের গুদাম চলতে পারে না। বেআইনিভাবে করা এসব রাসায়নিক মজুত রাখার ঘটনাগুলোর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, প্রথম কাজ হলো, সরকারকে তাৎক্ষণিক তদন্ত করতে হবে। সরকারের শক্ত অবস্থান থাকা উচিত, যেন জনবহুল এলাকায় আর কোনো রাসায়নিকের গুদাম না থাকে।
এই উপদেষ্টা আরও বলেন, পুরান ঢাকায় এর আগেও এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে জনবহুল এলাকা থেকে সেসব গুদাম সরিয়ে দেওয়া হলেও অনেক মালিক রাজধানীর বিভিন্ন প্রান্তে নতুনভাবে এসব স্থাপন করেছেন। এই স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে উচ্ছেদ করতে হবে। প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করে হলেও এমন বিপজ্জনক কর্মকাণ্ড জনবহুল এলাকা থেকে সরাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়ে উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় আছে। নিহত ব্যক্তিদের পরিবারের পাশে তাঁরা আছেন। হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হেল্পডেস্কের সমাজকর্মীরা ওই পরিবারগুলোর সঙ্গে বসে সহযোগিতার বিষয়গুলো দেখবেন।
Masum / Masum
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী