ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে----উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ১১:৪৪

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে। যাদের ত্রুটি পাওয়া যাবে তাদের বাদ দিয়ে প্রকৃত যারা ভাতাভোগী তাদের ডাটাবেজ তৈরি করতে হবে।

 

তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান সুবিধাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম পরিচালনা পদ্ধতি (methodology ) পর্যালোচনা সভায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৯৭- ৯৮ অর্থবছরে থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল চার লক্ষ। এখন পর্যন্ত ৯১ লক্ষে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরনে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম কভার করা হবে।

উপদেষ্টা বলেন, এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, MIS( Management Information System) এ তথ্য হালনাগাদ এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং PMT Score ( Proxy Means Test) এর ভিত্তিতে একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে। এছাড়াও পরবর্তী যাচাই ও হালনাগাদকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক সংশ্লেষ বিষয়ে ধারণা লাভ করা সম্ভবপর হবে। অধিকন্ত, পরবর্তীতে দেশব্যাপী সুবিধাভোগী যাচাই ও তথ্য হালনাগাদকরুন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপারিশ প্রণয়ন করা হবে, বিশেষত: বয়স্ক ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি সহজীকরণের জন্য করণীয় নির্ধারণ সম্ভবপর হবে।

 

পাইলটিং এর আওতাধীন উপজেলার নাম : বরিশাল জেলার- মেহেন্দিগঞ্জ , সাতক্ষীরা জেলার- শ্যামনগর, সুনামগঞ্জ জেলার - তাহিরপুর ময়মনসিংহ জেলার-গৌরিপুর, রংপুর জেলার- তারাগঞ্জ, নওগাঁ জেলার- নেয়ামতপুর, খাগড়াছড়ি জেলার- রামগড় এবং গাজীপুর জেলার- কাপাসিয়া।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ও সমাজসেব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Masum / Masum

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন

সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে 

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই  পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আঙ্কারায়  তুরস্কের  পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়

বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে