ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

সেনা-সীমান্তরক্ষীদের ফি‌রিয়ে নিতে আসছে মিয়ানমারের জাহাজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ১১:২৭

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশ‌টির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) বিভিন্ন সংস্থার ৩৩০ জন সদস্যকে দেশে ফেরাতে আজ (শনিবার) মিয়ানমা‌র নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে আসবে। সব প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব জাহাজটি তাদের নিয়ে ফিরে যাবে।

কূটনৈ‌তিক সূত্রগুলো শুক্রবার রাতে  এসব তথ‌্য জা‌নিয়েছে।

কূট‌নৈ‌তিক এক‌টি সূত্র জানায়, ৩৩০ সীমান্ত নিরাপত্তা রক্ষীকে ফিরিয়ে নিতে নেপিদো থেকে কক্সবাজারে, শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ আসবে। জাহাজ ভেড়ার পর যত দ্রুত সম্ভব সকল প্রক্রিয়া শেষ করে মিয়ানমারের পালিয়ে আসা নিরাপত্তা রক্ষীদের নিয়ে জাহাজটি ফিরে যাবে।

কূটনৈতিক সূত্র বলছে, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। গত দুদিন বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তাদের পালিয়ে আসা সীমান্ত রক্ষীদের ফেরত নেওয়ার বার্তা জানান। 

এরই মধ্যে মিয়ানমারের নৌ-বাহিনীর একটি জাহাজ তাদের সীমান্ত রক্ষীদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে যাত্রা শুরু করেছে। জাহাজটি এখন সমুদ্র পথে আছে, বাংলাদেশের কক্সবাজারে শনিবার নোঙ্গর করবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজটি বাংলাদেশের জলসীমায় যাতে নোঙ্গর করতে পারে সে জন্য বাংলাদেশের অনুমতি চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ নৌ-বাহিনী এখন মিয়ানমারের নৌ-জাহাজটিকে নোঙ্গর করার অনুমতি এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে। 

কূটনৈতিক সূত্র আরও জানায়, শনিবার জাহাজটি কক্সবাজারে নোঙ্গর করার পর পালিয়ে আসা মিয়ানমারের মোট ৩৩০ সীমান্ত রক্ষীকে ওই জাহাজে তোলা, জাহাজের তেল নেওয়া, খাবার নেওয়াসহ আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত শেষ করে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে।

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী