ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

দক্ষতা দিয়ে সেবা করার নির্দেশ ----- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ১১:৮

নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা দিয়ে শৃংখলার সাথে সেবা করার নির্দেশনা দিয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, 'আমি শৃংখলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করবেন। মন্ত্রণালয়ের অনলাইনকৃত সেবার আরও মানোন্নয়ন করতে হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা মতো সবাইকে একত্রিত হয়ে কাজ করবো।“

 

মঙ্গলবার (৪নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর / সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন।

 

উল্লেখ্য, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমি'কে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

 

সভায় সভাপতির বক্তব্যে সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সাথে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে ও আরো কর্মসংস্থানে সুবিধা হবে।‘

 

সভায় এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা,জেডিপিসি'র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন,মন্ত্রণালয়ের যুগ্মসচিব রায়না আহমদ,যুগ্মসচিব ড. মো: মনজুরুল ইসলাম, যুগ্মসচিব মো: রফিকুল ইসলাম, যুগ্মসচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ,উপসচিব মো: জিল্লুর রহমান, উপসচিব বীথি দেবনাথ ও মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Masum / Masum

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী