ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম---উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-১১-২০২৫ রাত ১০:০

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম। দেখতে পাই নতুন আলোয় আলোকিত হচ্ছে আমার দেশ। তিনি বলেন, আমার দুটি মন্ত্রণালয় তোমাদের সাথে আছে, আমি চাই তরুণ সমাজের শক্তির বিকাশ ঘটিয়ে একসাথে নতুন বাংলাদেশ তৈরি করি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আজ ঢাকা থেকে শুরু হলো এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধি দলের যাত্রা।

 

তিনি আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা' শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।

নিরাপদ এলায়েন্সে ও ড্রিমস অন দ্যা ওয়ে এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের

যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক হাতিম সাদাব লিয়ান, কোষাধ্যক্ষ মাসুম মুহাম্মদ, এজিএম বাইজিদ, কথা বলো নারীর প্রতিষ্ঠাতা নুসরাত হক এবং জুলাই যোদ্ধা তামিম প্রমূখ বক্তৃতা করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য তোমার এনার্জি, তারুণ্য তোমার সুস্থতা, মনের দেহের, হৃদয়ের, আত্মার । তিনি বলেন, আমারা যে সাম্যের, ন্যায়ের, গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোমাদের তারুণ্যের দ্বারে এসে পৌঁছেছি।

তিনি বলেন, আমরা তরুণ প্রজন্ম এ সময়ের মুক্তিযোদ্ধা, আজ শপথ নিচ্ছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য , নারী ও শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই গ্রাম, শহর এবং প্রিয় মাতৃভূমিকে। অঙ্গীকার করছি ভারসাম্যের সৃষ্টি করব- পুরুষের আত্মশক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে।

তিনি বলেন, জুলাই আমার অসমাপ্ত ৭১। অঙ্গীকার করছি দারিদ্রমুক্ত, সহিংসতামুক্ত একটি মানবিক ও সাম্যের দেশ গড়বো। এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, সংবেদনশীলতা, আর দায়িত্ব মানে- সেবা। নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সর্বত্রই গড়ে তুলবো নারী- শিশুর নিরাপদ বিচরণ। তিনি আরো বলেন, সংখ্যাগুরু- সংখ্যালঘু নই, আদিবাসী- অনাদিবাসী নই, নারী-পুরুষ নই, আমরা সবাই নাগরিক। সমাজের তরুণ সকলে হাতে হাত ধরে একটি যত্নশীল রাষ্ট্র গড়বো। সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। নতুন বাংলাদেশ গড়াবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Masum / Masum

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন

সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে 

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই  পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আঙ্কারায়  তুরস্কের  পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়

বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে