ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে অভিযান: জেল ও জরিমানা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-১১-২০২৫ রাত ১০:৫৬

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে অদ্য পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

 

বগুড়া, নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ০৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ০৬টি মামলায় মোট ৪ লক্ষটাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

 

একই দিনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় পরিচালিত অভিযানে ০১টি মোবাইল কোর্টের মাধ্যমে ০৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

 

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে খুলনা ও ঢাকা মহানগরের টিকাটুলি এবং শ্যামলী এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪টি মামলার মাধ্যমে মোট ৬৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয় এবং বায়ুদূষণকারী নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Masum / Masum

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী