রাজবাড়ীতে আগুনে পুড়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু
রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নে আগুনে পুড়ে বড়ু বেগম( ৮০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।বৃদ্ধ মহিলাকে ঘর থেকে বের করতে গিয়ে তার আপন ভাই আগুনে পুড়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
১৪ ই ফেব্রুয়ারি বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে রাজবাড়ীর শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে। নিহত বড়ু বেগম একই এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী। এবং আহত ভাই গোয়ালন্দ মোড় স্ট্যান্ডে আখের রস বিক্রেতা ইনু শেখ। জানা গেছে, বরু বেগম প্রতিদিনের ন্যায় ১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে ঘুমিয়ে পড়েন।পাট কাঠি দিয়ে তৈরি করা তার ঘর। তার ঘরে কোন বিদ্যুৎ সংযোগ নেই। হেরিকেনের আলো দিয়ে তিনি ঘুমান। স্থানীয়রা জানান হেরিকেন বা মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত করতে পারে। ঘরে আগুন লেগে যাওয়ার এক ঘন্টা পর রাজবাড়ী সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভান এবং লাশ উদ্ধার করেন। এসময় একটি গরু পুড়ে যায় ।
স্থানীয় বাসিন্দা বাবুখান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে পুড়ে বৃদ্ধ মহিলার মৃত্যুবরণ হয়েছে এবং ইনু শেখ নামে এক যুবক কে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা খুব অসহায় পরিবার।
Masum / Masum
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
Link Copied