সিগন্যাল সিস্টেমে ত্রুটি, শিডিউল মতো চলছে না মেট্রোরেল
রাজধানীর মেট্রোরেল চলাচলে ‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচলে দেরি হচ্ছে। শিডিউল মতো চলছে না মেট্রোরেল।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ত্রুটির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হচ্ছে, সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে যদিও মেট্রো চলাচল স্থগিত করা হয়নি, তবে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।
এদিকে, শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।
মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ জানান, সিগন্যাল সিস্টেমে কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।
রাজধানীর কাজীপাড়া স্টেশনে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, তারা মেট্রোরেলের প্ল্যাটফর্মে গিয়েও ট্রেনে উঠতে পারেননি। অন্য যানবাহনে তাদের গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Admin / Admin
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর