ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ে ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ১২:৪৬

রেলপথের উপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের একটি ক্রেন পড়ে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথের যোগাযোগ বন্ধ ছিলো। ক্রেন পড়ার ঘটনাটি ঘটে মগবাজার থেকে কারওয়ান বাজার অংশের রেলপথের উপর।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে উনারাই (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় কর্তৃপক্ষ) ক্রেন সরিয়েছে। পরে সকাল ৭টা ২৫ মিনিট থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

Admin / Admin

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ