ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নিবন্ধন নিয়ে ইসি’র ‘টালবাহানা’ ও ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে বাংলাদেশ আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ৪:২০

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে চরম অবহেলা, অপেশাদারিত্ব এবং নিবন্ধন প্রক্রিয়ায় উদ্দেশ্যমূলক বিলম্বের অভিযোগ তুলেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলটির দাবি, সকল শর্ত পূরণ এবং মাঠ পর্যায়ের তদন্তে ইতিবাচক প্রতিবেদন সত্ত্বেও ‘অদৃশ্য হস্তক্ষেপে’ তাদের চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদান করা হচ্ছে না।

বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম এসব অভিযোগ উত্থাপন করেন। এসময় জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক দলটি গত ২২ জুন নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। বিধিমালা অনুযায়ী ১টি কেন্দ্রীয়, ২৩টি জেলা এবং ১০৩টি উপজেলা কার্যালয়সহ প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করে ৫১ হাজার পৃষ্ঠার দালিলিক প্রমাণ জমা দেয় তারা।

ফাতিমা তাসনিম অভিযোগ করেন, "ইসির কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে সবকিছু সঠিক পেলেও গত ৯ অক্টোবর কোনো কারণ ছাড়াই পুনঃতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পর্যায়ে জমির দলিল, অফিস মালিকের এনআইডি’র মতো অপ্রাসঙ্গিক তথ্য চেয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে, যা অন্য কোনো নতুন দলের ক্ষেত্রে করা হয়নি।"

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর ইসি তিনটি দলকে নিবন্ধনের যোগ্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করলেও ১৮ নভেম্বর রহস্যজনকভাবে বাংলাদেশ আমজনগণ পার্টিকে বাদ দিয়ে অন্য দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, কিছু আপত্তি আসায় শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বিধি অনুযায়ী উভয় পক্ষকে উপস্থিত রেখে শুনানির কথা থাকলেও গত ৮৪ দিনেও তা করা হয়নি।

দলটির পক্ষ থেকে বলা হয়, "গত ১ ডিসেম্বর নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। গণবিজ্ঞপ্তি জারির পর এমন গোয়েন্দা তদন্তের নজির বাংলাদেশে নেই। এটি ফ্যাসিবাদী কায়দায় নতুন রাজনৈতিক দলকে বাধা দেওয়ার শামিল।"

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক শক্তির কিছু তথ্য তুলে ধরা হয়:

  • সক্রিয় কার্যালয়: বর্তমানে সারাদেশে ১২৭টি কার্যালয় সক্রিয়।

  • সদস্য সংখ্যা: প্রায় ২৫ হাজার তালিকাভুক্ত সদস্য।

  • আবেদনপত্র: সকল প্রমাণাদিসহ ৫১ হাজার পৃষ্ঠার বিশাল নথিপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলা হয়, কমিশন একদিকে বলছে প্রতিবেদন ভালো, আবার অন্যদিকে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এটি কমিশনের নিজস্ব কর্মকর্তাদের ওপর আস্থাহীনতারই বহিঃপ্রকাশ। দলটির অভিযোগ, আমজনগণ পার্টিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে ইসি অতীতের 'জালিমের ভূমিকা' পালন করছে।

নিবন্ধনের জটিলতা নিরসনে দলটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনকে একাধিকবার চিঠি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অনতিবিলম্বে নিবন্ধন সনদ প্রদানের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, ন্যায়বিচার না পেলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Rp / Rp

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে -- অর্থমন্ত্রী 

শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -- মার্কিন রাষ্ট্রদূত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক 

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ