ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাগেরহাট-৪ তেলিগাতী ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর পথসভা অনুষ্ঠিত


মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি photo মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৬ সকাল ৮:৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোড়লগঞ্জ- সরণখোলা)  আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে প্রধান অতিথি হিসেবে তার নির্বাচনী এলাকা মোড়লগঞ্জের ১ নং তেলিগাতী ইউনিয়নে এক নির্বাচনী পথ-সভায় অংশগ্রহন করেন।

গতকাল শনিবার ৩১/০১/২০২৬ ইং বিকাল ৩.০০ টায় ঢুলিগাতী বাজারপ্রাঙ্গনে ১নং তেলিগাতী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভার সভাপতিত্ব করেন খাঁন রফিকুল ইসলাম, সভাপতি, ১নং তেলিগাতী ইউনিয়ন বিএনপি।

পথসভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মো: শহীদুল হক বাবুল, সভাপতি, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ: মজিদ জব্বার (প্রধান নির্বাচনী এজেন্ট, ধানের শীষ প্রতীক, বাগেরহাট-০৪), শিকদার ফরিদুল ইসলাম(সভাপতি, মোরেলগঞ্জ পৌর বিএনপি), এফ এম শামীম আহসান (সিনিয়র সহ-সভাপতি, মোরেলগঞ্জ উপজেলা বিএসসি), এ্যাড. মেহেদী হাসান ইয়াদ (সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি),অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু( সাংগঠনিক সম্পাদক মোরেলগঞ্জ উপজেলা বিএনপি), মো: ফিরোজ শাহ তালুকদার (সাংগঠনিক সম্পাদক মোরেলগঞ্জ উপজেলা বিএনপি) সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো: খাঁন বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক, ১নং তেলিগাতী ইউনিয়ন বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে নেতা,  কর্মী, সমর্থক এবং আগত এলাকাবাসীদের উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে ১ নং তেলিগাতী ইউনিয়নের উন্নয়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।  তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন  তাহলে এলাকার ছেলেমেয়েদের স্কুল কলেজে যাওয়া আসা ও এলাকাবাসী সবার স্বাভাবিক চলাচল ও যোগাযোগ এর উন্নয়নে রাস্তাঘাটঠিক করা ও  ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিবেন। 

এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামী ত্রয়োদশ নির্বাচনে ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান । 

Masum / Rp

মোড়েলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক

বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: টুকু

দিনাজপুরে কাঞ্চন সেতু সড়ক এক ঘন্টা অবরোধ: চরম দূর্ভোগ

এক মাস মাদক-জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা দেবেন না লালমনিরহাটের আইনজীবীরা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপির নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মোড়েলগঞ্জে ২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনে আরা

নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার