ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক
স্মার্ট ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং সরকারের ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
শনিবার (১১ জুলাই) বাগেরহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো: বাতেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, "ভূমি প্রশাসন একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণ মানুষ যাতে ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ডিজিটাল ভূমি সেবাকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে অফিসারদের আরও আন্তরিক হতে হবে।" তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সদস্যদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাগেরহাট জেলা শাখার সভাপতি এ.কে.এম সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনুপ দাশ, বাংলাদেশ ভূমি অফিসার্স সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি অপুপ দাশ, মো: উজ্জল মাহমুদ ও যুগ্ম মহাসচিব খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান, সরকারী কৌসলি জিপি মহসিন আলী। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সাবেক সভাপতি চন্দ্র শেখর বসু।
এর আগে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: এ.কে.এম শহিদুল ইসলাম; সহ-সভাপতি: শেখ নেয়ামত আলী ও গাজী শামীম আহসান; সাধারণ সম্পাদক: জাকির হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুবুল আলম ও মফিজুর রহমান; সাংগঠনিক সম্পাদক: স্বপন দাশ; সহ-সাংগঠনিক সম্পাদক: ইমাম মেহেদী; প্রচার ও প্রকাশনা সম্পাদক: পিন্টু কুমার সাহা; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাছিব শেখ; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: তুহিন প্রধান; অর্থ সম্পাদক: এইচ. এম আনিচুর রহমান; দপ্তর সম্পাদক: সিরাজুল ইসলাম এবং মহিলা সম্পাদক: দিলরুবা আক্তার।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর সেন, টিটুল মন্ডল, আঃ সালাম মোলেক মোড়ল, পলাশ কুমার দাস, মো: রাজু আহমেদ এবং মো: মামুন সরদার।
অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ভূমি অফিসারদের বিভিন্ন কল্যাণমূলক দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার সর্বস্তরের ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Ahad Hossain / Ahad Hossain
মোড়েলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক
বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন
বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: টুকু
দিনাজপুরে কাঞ্চন সেতু সড়ক এক ঘন্টা অবরোধ: চরম দূর্ভোগ
এক মাস মাদক-জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা দেবেন না লালমনিরহাটের আইনজীবীরা
বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপির নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
মোড়েলগঞ্জে ২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনে আরা