ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ২:২৭
কাঙ্খিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহবান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
 
তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকেরা (জনগণ) আমাদের  এখানে পাঠাননি।
 
আজ বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়সভায় তিনি একথা বলেন। 
 
আব্দুল মুক্তাদির বলেন ,গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে।
যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই।সরকারের তরফ থেকেও  আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া।
 
তিনি আরো বলেন , যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবেনা, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোন পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে।সে কারনে এটার সেনসিটিভিটি অনেক বেশি। 
 
বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাণিজ্য মন্ত্রণালয় অনেক বড়,এর বহুমুখী কার্যক্রম আছে। আগামীদিনে আমাদের কাজের অগ্রাধিকার থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করা। বিনিয়োগর মাধ্যমে আনইমপ্লয়মেন্টের জায়গায় হিট করা। রপ্তাণি বাস্কেট যাতে বড় করতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে, কেননা এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পৃক্ত। 
 
বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। 
বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ হয়েছে। জনগণের ভাগ্যন্নোয়নে আমরা কাজ করতে চাই। একাজে আপনাদের ( কর্মকর্তাদের) সার্বিক সহযোগিতা চাই।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

Rp / Rp

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী