ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান করলেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৪-২-২০২৬ বিকাল ৭:১২
দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্হানীয় সরকার নির্বাচন হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে, জানিয়েছেন স্হানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,এমপি। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচন প্রথমে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্হানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। ধাপে ধাপে পৌরসভাসহ সব স্হানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে সরকার জানান তিনি। 
 
আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে, স্হানীয় সরকার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন এর প্রশাসক হিসেবে  যোগদান করলেন ছয় সিটি করপোরেশন এর প্রশাসকরা। এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে, জনগণের সেবা নিশ্চিত তারাই ভালোভাবে করবে, সেজন্য প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে।  মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। 
 
এ সময় স্হানীয় সরকার প্রতিমন্ত্রী  মীর শাহে  আলম,এমপি বলেন, জনগনের সাথে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশন এ ভালো কাজ করতে পারবে।  তাই অকার্যকর স্হানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশন এ রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।
 
মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদূর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার ছয় প্রশাসকের । জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে বলে মনে করেন নতুন প্রশাসকরা

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী