ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৪-২-২০২৬ রাত ১১:২০
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন নেতা তাঁর কর্ম আর দৃঢ়তা দিয়ে সময়ের সাথে হয়ে ওঠেন জনতার অবিসংবাদিত নেতা। ‘অবিসংবাদিত‘ শব্দটি কোন চিরকালীন শব্দ নয়, এটা অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন এবং তাঁর মানবিক মূল্যবোধ দিয়ে তিনি তা রক্ষা করবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস।
 
তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা প্রবন্ধ সংকলন "অবিসংবাদিত তারেক রহমান" -এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  মন্ত্রী এসব কথা বলেন। আজ ঢাকায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে তিনি সংকলনটি উন্মোচন করেন। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন।
 
মন্ত্রী বলেন, একজন রক্ত মাংসের মানুষের পক্ষে এত প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তার ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলীগুলো অর্জন করেছেন।                          উনিশ জন গুণী শিক্ষক-লেখক-চিন্তক-রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা এই বইয়ে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশ্লেষণ করেছেন। লিখেছেন তাঁর দর্শন, দৃষ্টিভঙ্গি, আদর্শ, কর্ম, স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেন প্রকাশক মনিরুল হক।

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী