সদ্য বিদায়ী স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব মোঃ সাইদুর রহমানের সম্মানে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান প্রায় সাড়ে ৩৪ বছর চাকরী শেষে সম্প্রতি স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে পেশাগত জীবনের সমাপ্তি টেনেছেন।
বিদায় অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, খুব কম সময়ের জন্য স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সাথে কাজ করার সুযোগে দেখেছি তিনি একজন স্মার্ট, ধীর ও কর্মক্ষম কর্মকর্তা। চাকরী থেকে অবসর গেলেও তাঁর কাছ থেকে সমাজ অব্যাহতভাবে সেবা পাবে বলে বিশ্বাস করি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিদায়ী স্বাস্থ্য সচিব চাকরীতে যেমন দক্ষতা দেখিয়েছেন তেমনি বয়স্কদের নিয়ে তিনি যে চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা প্রশংসনীয়। স্বাস্থ্য খাতে তাঁর অভিজ্ঞতা বিভিন্নভাবে জনসাধারণের কাজে লাগবে বলে আশা করি।
বিদায় অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা তাঁদের বক্তব্যে বলেন, স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্বপালনকালে মোঃ সাইদুর রহমান জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবা সহজ করতে অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করেত বিপুল সংখ্যক চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদ সৃজন ও নিয়োগে দক্ষতার পরিচয় দেন। তাঁর কর্মকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বেশকিছু প্রয়োজনীয় আইন, বিধি ইত্যাদি প্রণয়ন করা হয়।
তাঁর বিদায়ে আবেগাপ্লুত কর্মকর্তারা বলেন, নিয়মিত চাকরীর পাশাপাশি তিনি জনহিতকর কার্যেও সম্পৃক্ত আছেন যাতে মানুষের প্রতি তাঁর দরদ ও ভালবাসা প্রকাশ পায়।
বিদায়ী স্বাস্থ্য সচিব সাইদুর রহমান মন্ত্রণালয়ে দায়িত্বপালনকালে তাঁকে সহযোগিতার জন্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন জনসাধারণের স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে বেসরকারি খাতের সহযোগিতা নিলে সেবা প্রদান ফলপ্রসূ হবে। চক্ষু অপারেশন, হৃদরোগের চিকিৎসাসহ বিভিন্ন সাধারণ ও জটিল চিকিৎসায় এনজিওরা সহযোগিতা করছে। এই সহযোগিতা আরো বেশি করে নেয়া যেতে পারে যেহেতু সরকারের সম্পদ ও জনবলের সংকট রয়েছে। এসময় প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা বাড়াতে কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
Rp / Rp
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied