ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে -- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের  সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা  নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো।
তিনি বলেন, স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে  বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়,  পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেবো। 
 
 
আজ (শনিবার) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচী হাতে নিয়েছি তাতে  আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে আমাদের বন্ধ হয়ে থাকা  শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব,মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়।  তিনি বলেন, বন্ধ শ্রমবাজার চালুর বিষয়েদ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। 
 
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
উপস্থিত সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী  বলেন,  মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।
 
প্রেস ব্রিফিং এ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,  এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। 
 
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী প্রেস ব্রিফিং এ বলেন, আমাদের এই সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। 
এটা একটা বর্ডার এলাকা,  এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। এ অঞ্চলকে নদীভাংগণ হতে রক্ষা করতে জরুরী ভিত্তিতে যেখানে যা করা দরকার প্রয়োজন অনুযায়ী আমরা তাই করবো বলে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী প্রেস ব্রিফিং উল্লেখ করেন। 
 

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী